বিধিনিষেধ প্রতিপালন করে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করার আহ্বান কাদেরের

করোনার সংক্রমণ রোধে প্রতিরোধ ব্যবস্থাকে জোরদার করার পাশাপাশি পূর্ণ সতর্কতা বজায় রেখে চলমান বিধিনিষেধ প্রতিপালন করে করোনা সংক্রমণের উচ্চমাত্রাকে নিয়ন্ত্রণ করার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার সকালে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, আমাদের উদাসীনতায় লাগামহীনভাবে সংক্রমণ বাড়তে থাকলে ভয়ানক অবস্থা তৈরি হতে পারে। তাই জনস্বার্থে এবং জনজীবনের সুরক্ষায় সরকার এই কঠোর বিধিনিষেধের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি চলমান লকডাউন কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সকল নেতা-কর্মীসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের মানবিক সহায়তা অব্যাহত রাখার আহবান জানান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.