আটলান্টিক সিটিতে ১৩ জুলাই ‘এশিয়ান আমেরিকান সাংস্কৃতিক সচেতনতা দিবস’ পালিত হবে

আটলান্টিক সিটি থেকে, সুব্রত চৌধুরী :যুক্তরাষ্ট্রের নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে আগামী ১৩ জুলাই , মংগলবার ‘এশিয়ান আমেরিকান সাংস্কৃতিক
সচেতনতা দিবস’ পালিত হবে।আটলান্টিক সিটির নগর  কর্তৃপক্ষ ও এশিয়ান আমেরিকান কোয়ালিশন অব আটলান্টিক কাউন্টির উদ্যোগে এবং সিআরডিএ , আটলান্টিক সিটি পুলিশ ও ফায়ার বিভাগ এর সহযোগীতায় এই অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে।
ওইদিন দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আটলান্টিক সিটির বোর্ডওয়াক এর দক্ষিন মিসিসিপি এভিনিউতে অবস্হিত ‘কেনেডি প্লাজা’য় এই উপলক্ষে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
আয়োজকদের পক্ষে আটলান্টিক সিটির চতুর্থ ওয়ার্ড এর কাউন্সিলর মো: হোসাইন মোর্শেদ জানান, অনুষ্ঠানমালার বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে কথামালা , এশিয়ান আমেরিকানদের  পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান , বারবিকিউ ইত্যাদি।আয়োজকরা আটলান্টিক সিটির অধিবাসীদের উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে তা সফল করার জন্য আহবান জানিয়েছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.