অলিম্পিকের প্রথম স্বর্ণপদক চীনের কিয়ানের

টোকিও অলিম্পিকের প্রথম স্বর্ণপদক জিতেছে চীনের কিয়ান ইয়াং। ২১ বছর বয়সী কিয়ান অলিম্পিকের রেকর্ড গড়ে পেয়েছেন প্রথম স্বর্ণপদক জয়ের স্বাদ। নারীদের ১০ মিটার এয়ার রাইফেল প্রতিযোগিতায় রাশিয়ার আনাস্টাসিয়া গলাশিনাকে পেছনে ফেলে প্রথম হন তিনি। আসাকা শুটিং রেঞ্জে ২৫১.৮ স্কোর গড়েন কিয়ান। তৃতীয়স্থান অর্জন করা সুইজারল্যান্ডের নিনা ক্রিস্টেন পেয়েছেন ব্রোঞ্জ।

করোনাভাইরাসের কারণে এবার নিজেদের পদক নিজেদেরকেই তুলে নিতে হচ্ছে। ডায়াসের সামনে একটি ট্রেতে পদক রাখা থাকে। বিজয়ী নিজের পদক গলায় তুলে নেন। সঙ্গে ফুলের তোড়াও গ্রহণ করেন। সাধারণত, কোনো সম্মানিত ব্যক্তি বিজয়ীদের পদকগুলি তুলে দিতেন।

কোয়ালিফিকেশন রাউন্ডে ইয়াং ষষ্ঠ এবং গালাশিনা অষ্টম হয়েছিলেন। বাছাইয়ে ৬৩২.৯ স্কোর গড়ে অলিম্পিকের রেকর্ড গড়া নরওয়ের জেনেট হেগ হয়েছেন চতুর্থ।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.