শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন

কুয়েতে দন্ডিত কাজী শহিদ ইসলাম পাপুলের লক্ষ্মীপুর-২ আসনে উপ-নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের নুর উদ্দিন চৌধুরী নয়ন সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

আজ সোমবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত এই সংসদ সদস্যকে শপথ পড়ান বলে জানিয়েছে সংসদ সচিবালয়।

শপথ শেষে আওয়ামী লীগের সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। শপথ অনুষ্ঠানে প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আনোয়ার হোসেন খান এবং এ কে এম শাহজাহান কামাল উপস্থিত ছিলেন। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

উল্লেখ্য, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদুল ইসলাম পাপুল গত বছর ৬ জুন কুয়েতে মানব ও অর্থপাচারের অভিযোগে গ্রেফতার হন। চলতি বছরের ২৮ জানুয়ারি তাকে চার বছরের কারাদন্ড দেয় কুয়েতের আদালত। পরে সাজা বাড়িয়ে সাত বছর করা হয়। কুয়েতের রায়ের নথি হাতে পাওয়ার পর গত ২২ ফেব্রুয়ারি পাপুলের সংসদ সদস্য পদ বাতিল করে তার আসন শূণ্য ঘোষণা করা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.