করোনাভাইরাসে দেশে আরও ৩৮ রোগীর প্রাণহানি

  1. করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৮৩৯ জনে।

এই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ৬৭৬ জন। এ নিয়ে দেশে এ ভাইরাস শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়াল ৮ লাখ ১০ হাজার ৯৯০ জনে।

রোববার স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.