রাতেই খালেদা জিয়ার জন্য জরুরি মেডিকেল বোর্ড

করোনাভাইরাসে আক্রান্ত হলেও শারীরিক ভাবে ভালো আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়ার করোনার কোনো উপসর্গ নেই বলে জানিয়েছেন চিকিৎসক।

এদিকে, স্বাস্থ্য পরীক্ষায় তার রক্তে কোনো ঝুঁকি আছে কি না, তা জানার জন্য বায়োকেমিক্যাল টেস্ট করা হয়েছে। সেই রিপোর্ট হাতে এসেছে বলে জানিয়েছেন ডা. আল মামুন।

বুধবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

ডা. আল মামুন বলেন, এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে রাতে জরুরি মেডিকেল বোর্ড আহ্বান করা হয়েছে। রক্তের বায়োকেমিক্যাল স্যাম্পলের রিপোর্টে কোনো ত্রুটি খুঁজে পাওয়া যায়নি বলে জানান তিনি।

এর আগে চিকিৎসকরা জানিয়েছিলেন, খালেদা জিয়া করোনাভাইরাসের সংক্রমণ প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখনো তাকে কোনো হাসপাতালে স্থানান্তরের প্রয়োজন নেই।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.