আবারও দেশে করোনাক্রান্তের রেকর্ড, মৃত্যু ৫৩

মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ২৬৬ জনে। এছাড়া দেশের ইতিহাসে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭ হাজার ৮৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৩৭ হাজার ৩৬৪ জনে।

করোনা ভাইরাস নিয়ে শনিবার (৪ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ২৪ ঘন্টায় শনাক্তের হার ২৪.৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০,৭২৪টি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.