ঢামেকের কোভিড আইসিইউতে অগ্নিকাণ্ডে নিহত ৩

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় করোনা আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দ আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।   

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, আইসিউতে থাকা রোগীরা সবাই ক্রিটিক্যাল কন্ডিশনে ছিলেন। তারা ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন।

আগুন লাগার পরপরই দ্রুত তাদের পুরাতন ভবনের আইসিইউ ও বার্ন ইউনিটের এইচডিইউতে সরিয়ে নেওয়া হয়। সেখানে তিনজনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.