ক্ষমা চাইলেন নুসরাত

ভোটের মাঠে ক্ষমা চাইলেন অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। দলের তরফে কোনও ভুল হয়ে থাকলে, ক্ষমা করে দেবেন- ভোট প্রচারে গিয়ে বললেন তিনি।

অভিনেত্রী বলেন, আমাদের দলের মানুষের থেকে যদি কিছু ভুল হয়ে গিয়ে থাকে। আপনাদের তো মন বড়। ক্ষমা করে দেবেন।

বুধবার, ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীরের সমর্থনে ডেবরার গোলগ্রামে প্রচার সভা করেন নুসরাত জাহান। এদিন উপস্থিত মানুষের উদ্দেশ্যে নুসরাত বলেন, মনে রাখবেন শুধু একটাই মুখ, সেটার দিদির মুখ। যিনি শুধুমাত্র বাংলার জন্য লড়াই করে যাচ্ছেন।

প্রসঙ্গত, ৯ ফেব্রুয়ারি কালনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় তৃণমূল কংগ্রেসে যোগ দেন চন্দননগরের প্রাক্তন পুলিস কমিশনার হুমায়ুন কবীর।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.