আইসিইউতে নায়ক-এমপি ফারুক

অসুস্থ হয়ে পড়েছেন মিয়া ভাইখ্যাত চিত্রনায়ক ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক। নিবার (১৩ মার্চ) সকালে শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর স্থানীয় একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধিন আছেন।

শনিবার (১৩ মার্চ) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন এই অভিনেতার ভাতিজি অভিনেত্রী-সঞ্চালক আসমা পাঠান রুম্পা।

চাচার জন্য দোয়া চেয়ে তিনি বলেন, ‘তার সঙ্গে এখন কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না। এমনকি ফোনেও তার কথা বলা নিষেধ।’

ফারুকের সবশেষ অবস্থা জানতে চাইলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানান, ‘উনার ঘুম কম হচ্ছে। ভাবির সঙ্গে এই মাত্র কথা বলেছি, হি ইজ অল রাইট। নো প্রবলেম। উনার ছেলে সঙ্গেও কথা বলেছি, উনি ঠিক আছেন।’

চিত্রনায়ক ফারুক ১৯৪৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হয় তার। এরপর তিনি পরিণত হন অন্যতম জনপ্রিয় নায়কে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.