অভয়নগরে ইউপি সদস্যকে গুলি করে হত্যা, ছেলে গুলিবিদ্ধ

যশোরের অভয়নগরে নূর আলী ওরফে নূর আলী মেম্বার (৫০) নামে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় তার ছেলে ইব্রাহিমও (১৬) গুলিবিদ্ধ হয়েছে।

রোববার (৭ মার্চ) রাত ৮টার দিকে শুভরাড়া ইউনিয়নের শুভরাড়া গ্রামের বাবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নূর আলী উপজেলার শুভরাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মিলন কুমার মণ্ডল জানান, রোববার অভয়নগর থানা পুলিশের ৭ মার্চের আনন্দ উদযাপন অনুষ্ঠান শেষে সন্ধ্যার পর মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফিরছিলেন নূর আলী ও তার ছেলে। শুভরাড়া ইউনিয়নের বাববুরহাট এলাকায় পৌঁছলে সন্ত্রাসীরা কাছ থেকে তাদের গুলি করেন। মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা নূর আলী। তার ছেলে ইব্রাহিমের পায়ে গুলিবিদ্ধ হয়।

ইব্রাহিমকে হাসপাতালে ভর্তির জন্য পাঠানো হয়েছে। এ ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.