বিয়ের ইনিংসে অলরাউন্ডার নাসির হোসেন

জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার নাসির হোসেন এবার নামলেন জীবনের দ্বিতীয় ইনিংসে, বিয়ে করেছেন এ তারকা ক্রিকেটার। গতকাল রোববার বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় তার বিয়ের আয়োজন সম্পন্ন হয়। বিয়েতে নাসির ও স্ত্রীর পরিবারের লোকজন এবং ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।

নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে নিজের বিয়ের খবর জানিয়েছেন নাসির হোসেন। পোস্টটিতে স্ত্রীর সঙ্গে তোলা তিনটি ছবি পোস্ট করে নাসির লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ!আমাদের নতুন যাত্রায় দোয়া করবেন।’

নাসিরের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে , নববধূর নাম তামিমা তাম্মি। তিনি পেশায় একজন কেবিন ক্রু। একটি বিদেশি এয়ারলাইন্সে কাজ করেন তাম্মি ।

এর আগে গত সেপ্টেম্বরে একজন তরুণীকে নিয়ে নিজের ইন্সটাগ্রামে ছবি পোস্ট দিয়েছিলেন নাসির হোসেন। যদিও মিনিট দশেক পর তিনি সে পোস্টটি ডিলিট করে দেন। জানা গেছে, তামিমা তাম্মিই ছিলেন সেই তরুণী।

অনেকদন ধরে জাতীয় দলে অনিয়মিত নাসির হোসেন। ফিটনেসে উত্তীর্ণ না হতে পেরে ঘরোয়া লিগ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সুযোগ পাননি এ অলরাউন্ডার। তবে সদ্য অনুষ্ঠিত আবুধাবি টি-টেন লিগের ফ্র্যাঞ্চাইজি পুনে ডেভিলসের হয়ে খেলেছেন তিনি। দলটির অধিনায়কও ছিলেন তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.