প্রথমদিন শেষে টাইগারদের সংগ্রহ ২৪২

দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে ফিরে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তবে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের জুটিটা জমে উঠেছিল। কিন্তু ইনিংসটা বড় করতে পারলেন না মুশিও। টাইগারদের পক্ষে টেস্টে সর্বোচ্চ রানের মালিক আউট হয়ে গেলেন ৩৮ রান করে।

তবে ব্যাট হাতে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে সাকিব-লিটন জুটি। প্রথমদিন শেষে সাকিব ৩৯ ও লিটন ৩৪ রানে অপরাজিত আছেন। আর টাইগারদের মোট সংগ্রহ ৫ উইকেটের বিনিময়ে ২৪২ রান।

এর আগে চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত এক ফিফটি তুলে নিয়েছেন সাদমান ইসলাম। ১৫৪ বল খেলে ৫৯ রানে জোমেল ওয়ারিকানের বলে এলবিডব্লিউ’র শিকার হন তিনি।
এর আগে, ব্যক্তিগত ২৬ রান করে ওয়ারিকানের বলেই শর্ট মিড উইকেটে জন ক্যাম্পবেলের হাতে ধরা পড়েন মুমিনুল। তার ৯৭ বলের ইনিংসে ছিল ২ চার।

সকালে টস জিতে ব্যাট হাতে শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের। ব্যাটিংয়ে নেমে শুরুতেই তামিম ইকবালকে হারিয়েছে স্বাগতিকরা। কেমার রোচের বলে বোল্ড হন তামিম ইকবাল। ব্যক্তিগত ৯ ও দলীয় ২৩ রানে সাজঘরে ফেরেন তিনি। এরপর দলীয় ৬৬ রানে দিায় নেন নাজমুল হোসেন শান্ত। ৫৮ বলে ২৫ রান করে রান আউটের শিকান হন তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.