প্রখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ।

বৃহিস্পতিবার রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে শায়খ আহমাদুল্লাহ’র করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্ট্যাটাসে লেখা হয়েছে- “আপনাদের সবার প্রিয় শায়খ আহমাদুল্লাহ দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। গতকাল তিনি অসুস্থতার তীব্রতা অনুভব করেন। রাতে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। অবস্থা গুরুতর হলে রাত ৩ টায় তাঁকে ঢাকার পান্থপথের একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকগণ পরীক্ষা-নিরীক্ষা করে তাঁর ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান। হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই তাঁর শরীরa থেকে কভিড টেস্টের নমুনা সংগ্রহ করা হয়। টেস্টে তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে। আমাদের প্রাণপ্রিয় শায়খের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তাঁকে দ্রুত আরোগ্য দান করেন।”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.