নক্ষত্র সাহিত্য সংসদের বিচারপতি সৈয়দ মাহাবুব  মোর্শেদের জন্মবার্ষিকী উদযাপন

বিচারপতি সৈয়দ মাহাবুব  মোর্শেদের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা, নক্ষত্র  সাহিত্য সম্মাননা-২০২১ প্রদান অনুষ্ঠান হয়ে গেলো বাংলাদেশের শিল্প-সাহিত্য সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে দীর্ঘ দিন ধরে নক্ষত্র সাহিত্য সংসদ কাজ করে যাচ্ছে। তারি ধারাবাহিকতায় ‘বিচারপতি সৈয়দ মাহাবুব মোর্শেদের জন্মবার্ষিকী উপলক্ষ্যে শীর্ষক আলোচনা ও নক্ষত্র সাহিত্য সম্মাননা ২০২১ প্রদান অনুষ্ঠানের আয়োজন করে  মাওলানা ভাসানী মিলনায়তনে (নয়াপল্টন, ঢাকায়)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ডাকসুর সাবেক ভিপি এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক জনাব মাহমুদুর রহমান মান্না ,অনুষ্ঠান সভাপতিত্ব করেন  কবি রানা হোসেন (চেয়ারম্যান, বাসপ)। প্রধান আলোচক হিসেবে ছিলেন  সৈয়দ মার্গুব মোর্শেদ (সাবেক তথ্য সচিব)। শুভেচ্ছা বক্তব্য  রাখেন  কবি শান্তনা মিঠু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মর্তুজা  আলীচৌধুরী মিলন (বীর মুক্তিযোদ্ধা), বীরমুক্তিযোদ্ধা এম সানোয়ার হোসেন (আহ্বায়ক, দেশরক্ষা আন্দোলন বাংলাদেশ)। এবছর ন¶ত্র সাহিত্য সম্মাননা-২০২১ পেলেন তারা হলেন: এ্যাডভোকেট এ.কে.এম আব্দুল আঊয়াল (কবি), জনাব তারিক কাশেম খান মুকুল (রাজনীতিবীদ), জনাব মেহেদী হাসান (প্রতিষ্ঠাতা, গ্রেট আইটি), ডাঃ খান মোহাম্মদ ইয়াহিয়া (বিশেষজ্ঞ চিকিৎসক), ডাঃ ওয়াহিদা পারভীন (আবৃত্তিশিল্পী ও উপস্থাপিকা), জনাব মুহাম্মদ জায়েদ জুলফিকার (আবৃত্তিশিল্পী), জনাব আকরাম হোসেন (ভিডিও এডিটর, কেটিভি বাংলা), জনাব চৌধুরী বাগদাদ (বার্তা সম্পাদক, খবরপ্রতিদিন), জনাব সানজীদ নিশান চৌধুরী (কবি), ফেরদৌস পারভীন (কবি), জনাব শাহ্ আলম মন্ডল (চিত্র-পরিচালক), জনাব মাহমুদুর রহমান (এমডি,আলপনা টিভি), জনাব হুমায়ুন কবির বর্ষণ (সিও, আলপনা টিভি), জনাব দোলন ইমান (নৃত্যশিল্পী), জনাব মোঃ রমজান আলী শিকদার (রাজনীতিবীদ)।
প্রধান অতিথির ভাষণে মাহমুদুর রহমান মান্না বলেন , বিচারপতি  বিচারপতি সৈয়দ মাহাবুব মোর্শেদের মতো বিচারপতির অভাব জাতি অনুভব করছে , তাকে এই সময় আরও বেশী করে জাতির সামনে তুলে ধরা দরকার , প্রধান বক্তা সৈয়দ  মার্গুব মোর্শেদ তার পিতার স্মৃতিচারণ করেন , বিশেষ অতিথির বক্তব্যে মর্তুজা আলী মিলন বলেন আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম , সত্যকে তুলে ধরা এবং গুণীজনকে সম্মান করার জন্য , কিন্তু স্বাধীনতার পর সেটা আর হয়ে উঠেনি ।
শুদ্ধস্বর/বি এস

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.