ছাত্রদের নিয়ে কাজ করে না ছাত্রলীগ-ছাত্রদল: নুর

আজকে ছাত্রলীগ, ছাত্রদল এছাড়া আরও অনেক বামপন্থী ছাত্রসংগঠন রয়েছে। বর্তমান ছাত্র বান্ধব কাজকর্মের সাথে বামপন্থী ছোট কিছু সংগঠন জড়িত; এছাড়া অন্য অন্য কোন ছাত্র সংগঠন ছাত্রদের নিয়ে কাজ করে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর।

তিনি বলেন, ছত্র সংগঠনগুলো তাদের নেতা নেত্রীর মুক্তি, নেতা নেত্রীর জন্য হরতাল, অবরোধ, তারা আসলে প্রটোকল দেওয়া; এগুলোই হচ্ছে ছাত্র রাজনীতি।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) পুরান পল্টন প্রিতম জামান টাউয়ারে এক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর উদ্যোগে “তারুণ্যের বাংলাদেশ ভাবনা-২০২১” শীর্ষক উন্মুক্ত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

নুরুল হক নুর বলেন, ছাত্ররা আমাকে কেন (ডাকসু) ভোট দিয়ে ছিলো? আমি কোন ছাত্র সংগঠন করিনা, বাম সংগঠন করি না; আমি মনে করি ছাত্রদের দীর্ঘ দিনের প্রাণের দাবি কোটা সংস্কার। এই কোটা সংস্কার নিয়ে আন্দোলন করেছিলাম, রাজপথে ছিলাম নির্যাতিত নিপিড়ীত হয়েও তােদের সাথে বেইমানি করি নাই। আমি মনে করি ছাত্ররা এখানেই আমাদের ওপর বিশ্বাস করেছিলো। ডাকসুতে যদি সঠিক নির্বাচন হতো তাহলে আরও অনেক পদে আমরা জিততে পারতাম।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে কি হচ্ছে আজকে দেশে? আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল ছিলো এটা অস্বীকার করার কারন নেই। সেই আওয়ামী লীগ কি করছে আজকে? মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, প্রশাসনকে দলীয়করণ করেছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.