খালেদা জিয়ার কার্যালয়ের ইমাম আর নেই

বিএনপি চেয়ারপারসনের অফিসের ইমাম হাফেজ মাওলানা জয়নাল আবেদিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে ধানমন্ডি গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান বলেন, জয়নাল আবেদিন বিএনপির নিবেদিত প্রাণ একজন মানুষ ছিলেন। দীর্ঘদিন যাবৎ তিনি গুলশান চেয়ারপারসন কার্যালয়ে সময়মতো নামাজ পড়াতেন। প্রতিবছর রোজায় এখানে তিনি তারাবির নামাজও পড়াতেন।

এর আগে জয়নাল আবেদিন বনানীতে চেয়ারপারসনের কার্যালয়ে নামাজ পড়াতেন। অবসর সময়ে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কোরআন পড়াতেন, যোগ করেন শায়রুল কবির খান।

ইমামের মৃত্যুতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.