আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

রাজধানী ঢাকার কেরাণীগঞ্জের বেশ কিছু এলাকায় পাইপলাইন উন্নয়ন কাজের জন্য বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (২০ জানুয়ারি) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস জানায়, বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত কেরাণীগঞ্জের কালীগঞ্জ, চুনকুটিয়া, শুভাঢ্যা, মীরেরবাগ, খেজুরিয়া, ইকুরিয়া (আংশিক) ও আশপাশের এলাকায় আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস কর্তৃপক্ষ আরও জানায়, ঢাকা-খুলনা মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় চুনকুটিয়া এলাকায় বিদ্যমান গ্যাস পাইপলাইনের সঙ্গে নতুন বিতরণ লাইন স্থাপন কাজের টাই-ইন এর জন্য এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে বলে জানায় তিতাস কর্তৃপক্ষ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.