আওয়ামী লীগের পরিবেশ উপকমিটিতে মাশরাফি

আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সহসম্পাদক করা হয়েছে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজাকে। গতকাল বৃহস্পতিবার ১০০ সদস্যের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি অনুমোদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির চেয়ারম্যান হয়েছেন অধ্যাপক খন্দকার বজলুল হক। এছাড়া সদস্য সচিব হয়েছেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।

দেলোয়ার হোসেন জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জনসচেতনতা তৈরিতে মাশরাফির জনপ্রিয়তা কাজে লাগাতে তাকে কমিটিতে আনা হয়েছে। তিনি বলেন, ‘মাশরাফি আমাদের গর্ব, তরুণ সমাজের আইকন। পরিবেশ রক্ষায় এ ধরনের সেলিব্রেটিদের রাখায়, তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।’

উপ কমিটিতে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি ছাড়া আরও ছয় সংসদ সদস্যকে রাখা হয়েছে। তারা হলেন- পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী, দীপংকর তালুকদার, জাফর আলম, আমিরুল আলম মিলন, নাহিদ ইজাহার খান ও মমতাজ বেগম। বিশেষজ্ঞ হিসেবেও ১৭ জনকে রাখা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.