আইনের শাসন প্রতিষ্ঠা করতে নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, ‘ব্যক্তির শাসন নয় আইনের শাসন প্রতিষ্ঠা করতে নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ সিইসির’। আইনের শাসন কাকে বলে, নির্বাচনী কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আমেরিকা থেকে শিক্ষা নেবার জন্য পরামর্শ প্রধান নির্বাচন কমিশনারের।

কে এম নুরুল হুদা বলেন, বিশ্বব্যাপী নির্বাচন পরিচালনার ব্যাপারে কারচুপির অভিযোগ থাকেই। হেরে গিয়ে আমেরিকাতেও কারচুপির অভিযোগ তোলা হয়েছে।

সিইসি বলেন, নির্বাচনে হেরে গেলে বলা হয় কারচুপি হয়েছে। এটা এদেশের কালচার। করোনাকালীন সময়ে যেনো কোনো সাংবিধানিক তৈরি না হয় সেই কারণে সব নির্বাচনগুলো সম্পন্ন করা হচ্ছে। এবং ইভিএম এ যেনো কোনোভাবে নির্বাচন বিতর্কিত না হয়, সকল নির্বাচন কর্মকর্তাদের সে বিষয়ে নির্দেশ দেন সিইসি। ১৬ মার্চ দ্বিতীয় দফা সারাদেশের পৌরসভা নির্বাচন উপলক্ষে সাভারে আইন শৃঙ্খলা বাহিনীর বৈঠকে একথা বলেন সিইসি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.