সিরাজগঞ্জে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জের বেলকুচিতে বাবা ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের চর কোনাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চর কোনাবাড়ী গ্রামের শীর্ষ নৌ-ডাকাত সিরাজ শিকদার ও তার ছেলে সাঈদ শিকদার।

স্থানীয় সূত্র জানায়, রাতে মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন বাবা ও ছেলে। পথে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। এলাপাতাড়ি কুপিয়ে তাদের মৃত্যু নিশ্চিত হওয়ার পর সেখান থেকে চলে যায় দুর্বৃত্তরা।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জামান, শীর্ষ নৌ-ডাকাত সিরাজ শিকদার ও তার ছেলে খুন হওয়ার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.