মুক্তিযুদ্ধের সংগঠক মাহবুবুল হকের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গতকাল ২৫ ডিসেম্বর ২০ বাসদ এর সাবেক আহ্বায়ক, আজীবন  বিপ্লবী, বীর মুক্তিযোদ্ধা কমরেড আফম মাহবুবুল হক এর ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে অনলাইনে রাত ৮-১১.৩০মিঃ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাসদ এর কেন্দ্রীয় কমিটির সদস্য মহিনউদ্দিন চৌধুরী লিটন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচনা করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাকদ সাইফুল হক, বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক মোস্তাক, লেখক বাম রাজনীতিক তাহেরা বেগম জলি, জাতীয় মুক্তি কাউন্সিল এর সাধারণ সম্পাকদ ও ১১ সংগঠন এর সমন্বয়ক ফয়জুল হাকিম লালা, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক  মোশারফ হোসেন নাননু, গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক ও বাম ঐক্য ফ্রন্টের সমন্বয়ক নাসির উদ্দিন আহমেদ নাসু,  জার্মানি থেকে  শুদ্ধস্বর ডটকম এর সম্পাদক হাবিব বাবুল,   কানাডা  মাহবুবুল হক এর কন্যা ও জামাতা উৎপলা ক্রান্তি, কায়েসুর রহমান, বাসদ নোয়াখালী নেতা আবু নাছের সবুজ প্রমূখ ।
আলোচনা সভায় রেজাউল হক চৌধুরী মুশতাক  মাহবুবুল হকের দীর্ঘ রাজনৈতিক জীবন এবং পাকিস্তান ও স্বাধীনতা পরবর্তীতে সকল আন্দোলন সংগ্রামে এনং মুক্তিযুদ্ধে তার ভুমিকা নিয়ে বক্তব্য রাখেন , কমরেড সাইফুল হক তার বক্তব্যে বৃহত্তর বাম ঐক্য গঠন করে গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিয়ে মাহবুবুল হকের আদর্শকে বাস্তবায়িত করার আহব্বান জানান , ফয়জুল হক লালাও তার বক্তব্যে মাহবুবুল  হকের সাথে তার    সম্পর্কের স্মৃতিচারণ  করে বলেন মাহবুবুল হক যে আদর্শের জন্য লড়াই করেছেন তা বাস্তবায়িত করার আহ্বান জানান , তাহেরা বেগম জলিও মাহবুবুল হকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন বামধারাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান , হাবিব বাবুল স্বাধীনতা পরবর্তীকালে মাহবুবুল হকের সাথে ছাত্র রাজনীতির স্মৃতিচারণ  করেন ।  মোশারফ হোসেন নান্নু এবং নাসির উদ্দিন নাসু মাহবুবুল হকের রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন । মাহবুবুল হকের কন্যা  এবং জামাতা উৎপলা ক্রান্তি, কায়েসুর রহমান কানাডা থেকে এই অনুষ্ঠানে যোগ দেন , তারা তাদের বাবার স্মৃতি নিয়ে কথা বলেন  এবং সবাইকে এই অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য ধন্যবাদ জানান ।
শুদ্ধস্বর /আইপি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.