বঙ্গবন্ধুর ভাগ্নে সাদেক হোসেন বাবলুর ইন্তেকাল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই সাদেক হোসেন বাবলু আর নেই।

আজ শনিবার সকালে রাজধানীর বারিধারা ডিওএইচএসের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

জাতির পিতা বঙ্গবন্ধুর ছোট বোন প্রয়াত শেখ খাদিজা হোসেন লিলি ও এ টি এম সৈয়দ হোসেনের ছেলে তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ আছর জানাজা শেষে রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা জানাজায় অংশ নেন।   সূত্র : বাসস।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.