করোনায় মৃত্যু ৩৬, শনাক্ত ২১৯৮

দেশে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৮৭৪ জনে।

সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ‌্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে দুই হাজার ১৯৮ জন। এ নিয়ে মোট শনাক্ত করোনা রোগীর সংখ‌্যা দাঁড়ালো ৪ লাখ ৭৯ হাজার ৭৪৩ জন।

সোমবার সকাল পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৬৬৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৯৮ হাজার ৬২৩ জন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.