তরুণীকে ধর্ষণে ব্যর্থ হয়ে রাতভর নির্যাতন: প্রধান আসামি গ্রেফতার

নোয়াখালীতে তরুণীকে তুলে নিয়ে ধর্ষণে ব্যর্থ হয়ে রাতভর নির্মম নির্যাতনের ঘটনায় করা মামলার প্রধান আসামি ওই নারীর সাবেক স্বামী ইসমাইল হোসেন বাপ্পিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার মামলা হওয়ার পরপরই মধ্যরাতে কবিরহাটের নবগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইসমাইল হোসেন বাপ্পী কবিরহাট উপজেলার নবগ্রাম গ্রামের ইউসুফ আলীর ছেলে। সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া জানান, বৃহস্পতিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সুধারাম থানায় এজাহার করেন ওই নারী। মামলায় তার সাবেক স্বামীসহ মোট চারজনের নাম উল্লেখসহ আরও ৩-৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। পরে পুলিশ মধ্যরাতের দিকে কবিরহাট উপজেলার নবগ্রাম এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ইসমাইল হোসেন বাপ্পিকে গ্রেফতার করে।

বুধবার রাতে ওই তরুণীকে নির্যাতন করা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.