বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে জার্মানীর বার্লিন প্রবাসী প্রগতিশীল বাংলাদেশীরা। শুধুমাত্র জানুয়ারী থেকে আগস্ট ২০২০ এর মধ্যে দেশে ৮৮৯ ধর্ষণের ঘটনা ঘটেছে। যেখানে নারীসহিংস মানসিকতা কেবল সামাজিক স্তরেই নয় এমনকি আইন প্রয়োগকারী প্রতিষ্ঠানগুলোতে প্রবলভাবে দেখা যায়। যা বাংলাদেশকে ধর্ষক এবং যৌন নির্যাতনকারীদের এক অভয়ারণ্যে পরিণত করেছে। সাম্প্রতিক গণধর্ষণকারীদের একটি ভিডিও ভাইরাল হবার পরও রাষ্ট্রের নির্লিপ্ততার বিরুদ্ধে বার্লিনে বাংলাদেশ এ্যাম্বাসীর সামনে প্রতিবাদ সমাবেশে বক্তারা দেশে দ্রুত যথাযথ অাইন প্রয়োগ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি সেইসাথে নারীদের দিনে অথবা রাতে একা চলার পথ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানিয়েছেন। এসময় বক্তারা প্রতিটি ঘটনার বিচার দাবী করে পুরুষতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে সবাইকে এক হওয়ার আহবান জানান । এসময় আয়োজকদের অন্যতম বাবুল সাইদ বলেন ভূক্তভোগীকে দোষারোপ করার সংস্কৃতি এখনি বন্ধ করতে হবে রুখে দাঁড়াতে হবে সকল অপকর্মের বিরুদ্ধে এছাড়াও তিনি বলেন পুরুষতন্ত্রের বিরুদ্ধে নারীর কণ্ঠস্বর শক্তকরার এখনি সময়। আয়োজকদের মধ্যে উপস্থতিত ছিলেন প্রবাসী নেতা খালেদ নোমান নমি , সামান রহমান ,সুমনা পারভিন, শাম্মি হক,সারিকা সিরাজ ।
বার্লিন থেকে, শানজিদা সিকদার, শুদ্ধস্বর ডটকমের বিশেষ প্রতিনিধি ।

