করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন বাহাউদ্দিন নাছিমের মা

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক এমপি আ ফ ম বাহাউদ্দিন নাসিম এবং মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদের মা নুরজাহান বেগম করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ।

পারিবারিক সূত্রে জানা যায়, নুরজাহান বেগম কিছুদিন পূর্বে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। এক সপ্তাহের বেশি নিবিড় পর্যবেক্ষণে থাকার পর শুক্রবার সকালে তিনি ইন্তেকাল করেন।

৮ সন্তানের জননী নুরজাহান বেগম ২০১৯ সালে মাদারীপুর জেলার রতœগর্ভা মা নির্বাচিত হয়েছিলেন। তিনি ছিলেন একজন শিক্ষানুরাগী। তার একান্ত প্রচেষ্টায় শহীদ বাচ্চু প্রাথমিক বিদ্যালয় ও শহীদ বাচ্চু উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। শুক্রবার বাদ আছর মাদারীপুরে তার নিজ বাসভবনে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.