আইপিএলের এবারের আসরে বল হাতে আগুন ঝড়ানোর আগেই ব্যাট হাতে ঝড় তুললেন জোফরা আর্চার। রাজস্থান রয়্যালসের এই তারকা মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ২ বলে ২৭ রান নিয়েছেন!
অবিশ্বাস্য হলেও তাই ঘটেছে মাঠে। লুঙ্গি এনগিদির করা ইনিংসের শেষ ওভারের প্রথম ২ বলে ২৭ রান তোলেন আর্চার। সব মিলে রাজস্থান ওই ওভারে তুলে ৩০ রান। আর টস হেরে ব্যাট করতে নামা রাজস্থান পায় ৭ উইকেটে ২১৬ রানে পুঁজি।
বিস্তারিত আসছে…

