৭ ই মার্চের ভাষণের পর থেকে
যা যা কিছু মন ছুঁতে চেয়েছে,
তা তা আজ শুধুই পরাভব।
এক আশার কুণ্ডলী বাসা বেঁধেছিল
একাত্তরে; এক বজ্র নিনাদে
যা আজ শুধুই নিরাশার হাতছানি।
ইতিহাস আর দর্শনের সংঘর্ষে
নির্বিকার মগ্ন পাঠক হয়েও
আজ আমি নীরব দর্শক।
খেলাঘর ভেঙে গেছে
আশায় বুক বাঁধা তছনছ হয়ে গেছে
নির্বাক তাকিয়ে আছে,
কবি নজরুল আর তার বুলবুল।

তাপস চক্রবর্তী

