লাগাতার বেশ কয়েকদিন ৯০ হাজারের উপরে থাকার পর সোমবার ভারতে দৈনিক করোনা সংক্রমণ খানিকটা কমল। এদিন নতুন করে ৮৩ হাজারের কিছু বেশি মানুষ করোনার কবলে পড়লেন। তবে দৈনিক সংক্রমণ কমার দিনই অনভিপ্রেত একটি রেকর্ড গড়ে ফেলল ভারত। ভারতে করোনায় মৃতের সংখ্যাটা পেরিয়ে গেল ৮০ হাজারের গণ্ডি। বিশ্বের তৃতীয় দেশ হিসেবে এই সংখ্যাটা পেরল ভারত।
শুদ্ধস্বর/আইপি

