৯০ ঘণ্টার বেশি সময় ধরে চলা আলোচনা স্বার্থক, ৭৫০ বিলিয়ন ইউরো খরচের চুক্তি

করোনা ভাইরাসের (কোভিড-১৯) থেকে উত্তরণের জন্য ৭৫ হাজার কোটি ইউরোর তহবিল ঘোষণা করেছেন ইউররোপিয়ান ইউনিয়নের (ইইউ) নেতারা। গত দুই দশকে ইইউ নেতাদের সবচেয়ে দীর্ঘতম সম্মেলন শেষে মঙ্গলবার এই ঐতিহাসিক চুক্তির কথা ঘোষণা করা হয়।

খবরে বলা হয়, টানা পাঁচ দিন তিক্ত বিতর্কের পর অবশেষে সমঝোতায় পৌঁছতে পেরেছেন ইইউ’র ২৭ রাষ্ট্রপ্রধান। মঙ্গলবার ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চারররলস মিশেল এক টুইটে সমঝোতার ব্যাপারটি ঘোষণা দেন। এক শব্দের টুইটটিতে তিনি লিখেন: চুক্তি!

টুইট করার কিছুক্ষণ পরই আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিশেল জানান, আলোচনা সফল হয়েছে। এই চুক্তি ইউরোপের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হবে। ইউরোপিয়ান প্রকল্পের জাদু কাজ করে চলেছে।

চুক্তির ঘোষণা আসার পরপরই ডলারের বিপরীতে ইউরোর দর বেড়েছে। এই প্রতিবেদন লেখার সময় ১ ইউরোর বিপরীতে মার্কিন মুদ্রার মূল্য ছিল ১.১৪৫ ডলার।

ফরাসি প্রেসিডেন্ট চুক্তিটি প্রসঙ্গে বলেন, এটি ইউরোপের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন।

ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লিয়েন বলেন, ৯০ ঘণ্টার বেশি সময় ধরে চলা আলোচনা স্বার্থক হয়েছে। তিনি বলেন, ইউরোপের এখনো বড় মাপের চিন্তা করার সাহস ও কল্পনাশক্তি রয়েছে। এই ঐতিহাসিক চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের ঐক্য আরও শক্তিশালী হল, ইউরোপীয় ইউনিয়নে জার্মানির ভুমিকা আরও বেড়ে গেলো ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.