ভারতে করোনায় মৃত্যু পেরলো ১৭ হাজার, মোট আক্রান্ত পাঁচ লক্ষ ৮৫ হাজার

প্রতিদিন ভারতে  বাড়ছে নতুন করে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। রোজ ১৫-১৬ হাজার করে বৃদ্ধিটা, ইদানিং ১৮-১৯ হাজারে এসে দাঁড়িয়েছে। ধারাবাহিক এই সংক্রমণ বৃদ্ধি উদ্বেগ বাড়াচ্ছে চিকিৎসক থেকে বিশেষজ্ঞদের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের  দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৬৫৩ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন পাঁচ লক্ষ ৮৫ হাজার ৪৯৩ জন। মহারাষ্ট্র, দিল্লি ও তামিলনাড়ু— দেশের মোট আক্রান্তের প্রায় ৬০ শতাংশই এই তিনটি রাজ্য থেকে।

করোনায় আক্রান্তের পাশাপাশি মৃত্যুও বাড়াচ্ছে উদ্বেগ। করোনার থাবায় মৃত্যু সংখ্যা দেশে ১৭ হাজার পার করল। গত ২৪ ঘণ্টায় ৫০৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখনও পর্যন্ত ১৭ হাজার ৪০০ জনের মৃত্যু হল করোনার কারণে। এর মধ্যে সাত হাজার ৮৫৫ জন মারা গিয়েছেন মহারাষ্ট্রে, যা দেশের মধ্যে সবথেকে বেশি। দ্বিতীয় স্থানে থাকা দিল্লিতে প্রাণ হারিয়েছেন দু’হাজার ৭৪২ জন। তৃতীয় স্থানে থাকা গুজরাতে মারা গিয়েছেন এক হাজার ৮৪৬ জন। তামিলনাড়ুতে মৃত্যু সংখ্যা হাজার পেরিয়ে গিয়েছে। সেখানে মৃত এক হাজার ২০১। উত্তরপ্রদেশ (৬৯৭), পশ্চিমবঙ্গ (৬৬৮), মধ্যপ্রদেশ (৫৭২)-এ মৃত্যু সংখ্যাও উল্লেখযোগ্য। এ ছাড়া শতাধিক মৃত্যুর তালিকায় রয়েছে রাজস্থান (৪১৩), তেলঙ্গানা (২৬০), কর্নাটক (২৪৬), হরিয়ানা (২৩৬), অন্ধ্রপ্রদেশ (১৮৭) ও পঞ্জাব (১৪৪)-র মতো রাজ্যগুলি। জম্মু ওক কাশ্মীরে করোনার কারণে মৃতের সংখ্যা বুধবার ১০১ ছুঁল।সুত্র, আনন্দবাজার পত্রিকা ।

শুদ্ধস্বর/বিএস

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.