আবারও বাড়ল দোকানপাট খোলা রাখার সময়

আসন্ন ঈদকে সামনে রেখে আবারও বাড়ানো হয়েছে রাজধানী ঢাকাসহ সারাদেশে দোকানপাট ও বিপণীবিতান খোলা রাখার সময়। আজ মঙ্গলবার (২৮ জুলাই) থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখতে পারবে সারাদেশের দোকানপাট ও বিপণীবিতানগুলো। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এমন অনুমতি দিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

সমিতির একটি সূত্র সোমবার রাতে গণমাধ্যমকে জানিয়েছেন, ঈদকে সামনে রেখে দোকানপাট খোলার সময় বাড়ানোর আবেদন করেছিলেন তারা। এর প্রেক্ষিত্রে ঈদের আগ পর্যন্ত রাত ৯টা পর্যন্ত খোলা রাখার মৌখিক অনুমতি দেওয়া হয়েছে। তবে ঈদের পর নতুন নির্দেশনা না আসলে আগের মতো ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে। অন্যান্য স্বাস্থ্যবিধি আগের মতোই রয়েছে। এর আগে গত ৩০ জুন দোকানপাট খোলা রাখার সময় তিন ঘণ্টা বাড়িয়ে বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত করা হয়। ৩০ জুন রাতে মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা দেওয়া হয়। বেচাকেনার সময় পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার কথাও বলা হয় প্রজ্ঞাপনে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.