করোনা ভাইরাস থেকে মুক্তি চেয়ে দোয়া

ঈদের জামাত শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দেশ ও জাতির কল্যাণ এবং মহামারি করোনা ভাইরাস থেকে মুক্তিসহ সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

সোমবার (২৫ মে) সকাল ১০টায় বায়তুল মোকাররম মসজিদে চতুর্থ জামাত শেষে পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম মোনাজাতে বলেন, পুরো বিশ্ব আজ অবরুদ্ধ হয়ে আছে। হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। হে আল্লাহ এই মহামারি করোনা ভাইরাস থেকে আমাদের রক্ষা করুন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের সবাইকে শাহদাতের মর্যাদা দিয়ে জান্নাতুল ফেরদৌস দান করার পাশাপাশি দেশ ও পুরো বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তদের রোগ মুক্তি কামনা করে আল্লাহর কাছে দোয়া করা হয়।

বায়তুল মোকাররমে মোট পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্যে সকাল সাতটায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এরপর সকাল ৮টা, ৯টা, ১০টা ও পৌনে ১১টায় জামাত হয়। দেশের সকল মসজিদের মতো বায়তুল মোকাররম জাতীয় মসজিদেও ঈদুল ফিতরের নামাজ আদায়ের ক্ষেত্রে ডিএমপি ১৪ দফা এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ১৩ দফা নির্দেশনা আরোপ করেছে। সেসব নিয়ম মেনেই এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.