আজও রাজধানীতে শ্রমিকদের সড়ক অবরোধ, বিক্ষোভ

গতকালের মত আজও রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভের খবর পাওয়া গেছে। এর মধ্যে বাড্ডায় হোসেন মার্কেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কয়েকশত গার্মেন্টস শ্রমিক। ঘন্টাখানেক রাস্তা অবরোধ করে সেখানে আবস্থান করেন তারা।

এদিকে, কেয়া বেতন পরিশোধের দাবিতে বুধবার সকালে রাজধানীর মিরপুর এলাকায় বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। মিরপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ‘নিড ফ্যাশন লিমিটেড’ এবং ‘এমিচি অ্যাপারেলস লিমিটেড’ নামের দুটি কারখানার শ্রমিকরা সকাল সাড়ে ৮টার দিকে দারুসসালাম সড়কে অবস্থান নেন এবং বিক্ষোভ শুরু করেন। পরে কর্তৃপক্ষ দাবি মেনে নেয়ার নিশ্চয়তা দিলে সকাল ১০টার দিকে শ্রমিকরা তাদের কর্মসূচি তুলে নেন বলে জানান তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.