ঢাকা ১৫ আসনের নির্বাচিত কাউন্সিলরবৃন্দকে কাফরুল থানা বঙ্গবন্ধু পরিষদের গণসংবর্ধনা: অদ্য ৭ মার্চ দুপুর ১২ ঘটিকায় মিরপুর ১০ নাম্বারে ঘরের ছোঁয়া রেস্টুরেন্ট এ কাফরুল থানা বঙ্গবন্ধু পরিষদ এর আয়োজনে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন ২০২০ এ ঢাকা ১৫ আসনের নির্বাচিত কাউন্সিলরদের সংবর্ধনা দেয়া হয়। কাফরুল থানা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিরপুরের গণমানুষের নেতা,সাবেক ছাত্রনেতা,ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক জননেতা এম সাইফুল্লাহ সাইফুল। অনুষ্ঠানে সংবর্ধনা দেয়া হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ৪ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর, ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব জামাল মোস্তফা,১৩ নং ওয়ার্ড কাউন্সিল ইসমাইল মোল্লা,১৪ নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন রশিদ জনি,১৬ নং কাউন্সিলর মতিউর রহমান মোল্লা মতি কে। উক্ত অনুষ্ঠানে ঢাকা ১৫ আসনের অন্তর্গত আওয়ামী লীগ,ছাত্রলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ সহ মিরপুর কাফরুলের সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।

