সিদ্ধিরগঞ্জে আগুনে একই পরিবারের ৮ জন দগ্ধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় আগুনে একই পরিবারের আটজন দগ্ধ হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধরা হলেন- নুরজাহান (৬০), মো. কিরণ মিয়া (৪৫), মো. আবুল হোসেন (২৫), মো. হিরণ মিয়া (২৫), মুক্তা (২০), মো. কাওছার (১৬), আপন (১০) ও লিমা (৩)।

আহতদের স্বজন ইলিয়াস জানান, ঘুম থেকে উঠে সিগারেটের জন্য আগুন ধরালে পুরো ঘর আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে গ্যাসলাইন লিকেজ থেকে আগুন লেগে দুর্ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের কয়েকজনের অবস্থায় আশঙ্কাজনক।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.