লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদুল ইসলামের বিরুদ্ধে তদন্তে নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জানা গেছে, শহীদ ইসলামের অবৈধ সম্পদ অর্জন এবং অর্থপাচার নিয়ে এ তদন্ত করবে দুদক। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য জানা যায়। এর আগে, শহীদ ইসলামের বিরুদ্ধে কুয়েতে মানব পাচারের অভিযোগ উঠেছিল।
শহী্দ ইসলামের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ ওঠার পর তা প্রত্যাখ্যান করেন পররাষ্ট্র মন্ত্রী আবদুল মোমেন। সংসদে দাঁড়িয়ে মোমেন বলেন, এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন। সংবাদপত্রগুলো কোন প্রমাণ ছাড়াই এই সংসদ সদস্যের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ করেছে।

