মৌলভীবাজারে ভাষাসৈনিক বদরুজ্জামানকে সংবর্ধনা প্রদান

খ ম জুলফিকার, মৌলভীবাজার থেকে:২১ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকাল ৪ টায় স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ভাষাসৈনিক শেখ বদরুজ্জামানকে সংবর্ধনা প্রদান করা হয়।

received_239110650421257

উক্ত অনুষ্ঠানে বকসি ইকবালের সভাপতিত্বে ও নুরল ইসলাম শেফুলের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে ব্যক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবি, সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, সরকারি কর্মকর্তা, অবসরপ্রাপ্ত কর্মকর্তা, সুশিল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তাগণ ভাষাসৈনিকদের যথাযথ মর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করার জন্য উদাত্ত আহবান জানান। পরে ভাষাসৈনিক বদরুজ্জামানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.