আইসিসির এবারের আসরের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের মাধ্যমে ইতিহাস গড়ে এই প্রথম আইসিসির কোন বৈশ্বিক টুর্নামেন্টের শিরোপা জয় করলো বাংলাদেশ।আর তাতেই সবদিক থেকে প্রশংসার জোয়ারে ভাসছে জুনিয়র টাইগাররা।
টাইগারদের প্রতি অভিনন্দন জানিয়েছেন ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা। বাংলাদেশের এই জয়ে পাকিস্তানে যেন ঈদের আনন্দ বইতেছে। ক্রিকেট পাকিস্তান নামক এক পেইজে তেমনই ছবি পোস্ট করেছে। ফেসবুকে তারা লিখেছে যখন প্রতিবেশীদের বিরুদ্ধে লড়াই করতে আসে তখন ফেব্রুয়ারি ভারতের জন্য এক মাস ভাগ্যবান নয় ।ঈদ মোবারক


