মজনুকে নিয়ে জনমনে সন্দেহ, যা বললেন আসিফ নজরুল

রাজধানীর কুর্মিটোলায় রাস্তা থেকে তুলে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ধর্ষণকারীকে গ্রেফতারের পর দেশের মানুষের মধ্যে দেখা গিয়েছে ভিন্ন প্রতিক্রিয়া। মজনুকে ধর্ষণকারী হিসেবে মেনে নিতে পারেনি দেশের কিছু মানুষ। বিষয়টির মধ্যে ফাঁক ফোঁকর খুঁজে পেয়েছে অনেকজন। এ বিষয়ে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। ড. আসিফ নজরুলের স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:

‘হেফাজতের সমাবেশে হামলাকে আড়াল করার জন্য রেশমা উদ্ধার নাটক করা হয়েছিল। তারপর দিনে দিনে মিথ্যের পাহাড় এতো উচু হয়েছে যে সত্য কথা বললেও মানুষ আর বিশ্বাস করে না। মজনু গ্রেফতারের মধ্য দিয়ে তা আবারও দেখা গেল।’

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.