জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৬ জানুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সরকারের বছর পূর্তি উপলক্ষে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় এই ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

২০১৮ সালের ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের বিপুল বিজয়ের পর ২০১৯ সালের ৭ জানুয়ারি টানা তৃতীয় বার এবং মোট চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা এবং তার মন্ত্রী সভা শপথ গ্রহণ করেন। বঙ্গভবনের দরবার হলে এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এবং নবগঠিত ৪৭ সদস্যের মন্ত্রী সভায় ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং ৩ জন উপমন্ত্রী শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ তাদের শপথ বাক্য পাঠ করান।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.