আমি আপনাদের আধুনিক ঢাকা উপহার দেবোঃআতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, ‘আমি গত নয় মাস একটি কঠিন অনুশীলন করেছি। সেই অনুশীলনের অভিজ্ঞতা থেকে আপনাদের আধুনিক ঢাকা উপহার দিবো। বুধবার দুপুরে রাজধানীর মহাখালী ওয়ারলেস গেট এলাকায় গণসংযোগ-পথসভায় তিনি এ কথা বলেন। ভোটারদের উদ্যেশে আতিক বলেন, আসন্ন ১লা ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা কাকে ভোট দিলে এই নগরীর উন্নয়ন হবে, ভোট দেয়ার আগে চিন্তা করবেন। কে আপনাদের আধুনিক ঢাকা উপহার দিতে পারবে, আপনারা তাকেই ভোট দেবেন। এসময় তিনি বলেন, নৌকা দিয়েছে স্বাধীনতা, নৌকা দিয়েছে লাল-সবুজের পতাকা। ১লা ফেব্রুয়ারিতে নির্বাচনকে সামনে রেখে অনুরোধ করবো, আপনারা আবার নৌকাকে বিজয়ী করে একটি আধুনিক ঢাকা গড়ার সুযোগ করে দিন। আপনাদের ভোটে আমি মেয়র নির্বাচিত হলে কথা দিতে চাই, একটি আধুনিক, সচল, গতিময় ঢাকা উপহার দিতে সর্বাত্মক কাজ করবো।’
শুদ্ধস্বর/এস এ কে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.