আওয়ামী লীগ ক্ষমতায় এলে উন্নয়ন হয়: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশ ও জনগণের উন্নয়ন হয়। নানা বাধা-বিপত্তি সত্বেও এগিয়ে যাচ্ছে দেশ। তিনি বলেন, বহু ত্যাগের বিনিময়ে আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছেন তৃণমূলের নেতাকর্মীরা। তাই অনেক অত্যাচার নির্যাতন করেও কেউ দলটিকে ধ্বংস করতে পারেনি।

শুক্রবার (৩ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের প্রথম যৌথসভায় তিনি একথা বলেন।

আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, অনেক অত্যাচারের ঘা দলটির গায়ে রয়েছে; কিন্তু তবুও থামানো যায়নি। যারা স্মার্ট রাজনীতির কথা বলে ক্ষমতায় এসেছিলো, তারা দেশকে পিছিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, সরকার জনগণের সেবক; আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই জনগণ তা বুঝতে পারে। তিনি বলেন, জাতির পিতার জন্মশত বার্ষিকীতে বিভিন্ন অনুষ্ঠান উদযাপনের মধ্য দিয়ে, দেশের স্বাধীনতাকে আরও বেশি অর্থবহ করা হবে।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.