সাউথ এশিয়ান গেমসে কুস্তীতে আগামীকাল স্বর্ণ পদক আশা করছে বাংলাদেশ

১৩ তম সাউথ এসিয়ান নেপাল কুস্তীতে বা:লাদেশর আইরিন আক্তার নিপা ৫৯ কেজিতে সিলভার পদক , লাকি আক্তার ৬৫ কেজিতে বোঞ্জ ,সারমিন আক্তার ৬২ কেজিতে বোঞ্জ ,লাকি আক্তার ৭২ কেজিতে বোঞ্জ , ছেলেদের বিভাগ সর‍্যত চন্দ্র রায় ৭২ কেজিতে বোঞ্জ পদক পেয়েছে ।আজ নেপাল থেকে বাংলাদেশ রেসলিং ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারি  মেসবাহ উদ্দিন আজাদ শুদ্ধস্বর ডটকমকে একথা জানান , শুদ্ধস্বর ডটকমের প্রধান সম্পাদক হাবিব বাবুলের সাথে টেলিফোন আলাপকালে মেসবাহ উদ্দিন আজাদ জানান আগামীকাল দুটি খেলা রয়েছে আমরা অন্তত একটিতে স্বর্ণ পদক আশা করছি ।  মেসবাহ উদ্দিন আজাদ বলেন এবার বাংলাদেশ কয়েকটি স্বর্ণ পদক পেয়েছে , এটা আমাদের জন্য গর্বের বিষয় , কুস্তীতে আগামীকাল  আমরা স্বর্ণ পদক পেলে  তা হবে  দেশের জন্য গৌরবের বিষয় ।

শুদ্ধস্বর/এইচ বি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.