ছবি ও ভারাক্রান্ত মন

শফি আহমেদ ( শফি ভাই ) এরশাদ স্বৈরাচার বিরোধী আন্দলোনের সময়কার ছাত্রলীগ (জাসদ) এবং ছাত্র সংগ্রাম পরিষদের প্রথমসারির ছাত্র নেতা এবং বর্তমান আওয়ামী লীগ নেতা ।images.jpgআজকের ভোরে দেশ থেকে কিছু ছবি মেসেন্জারে পাঠালেন। অনেকগুলো ছবি একত্রিত করা , সময়কাল ২৭ নভেম্বর থেকে ২ ডিসেম্বর  ১৯৯০ সাল। ইউরোপের আজকের ঠান্ডা হীমেল হাওয়ার ভোরে কর্মক্ষেত্রে ছুটি থাকার কারণে একটু সময় করে কেবলি ঘুম থেকে উঠেছি। বরাবরের মতন কফি সিগারেটের সাথে ফেইসবুক/মেসেন্জার চেক করছি। তবে মেসেন্জারে এসেই থেমে গেলাম। শফি ভাইয়ের পাঠানো ছবিগুলো দেখে নস্টালজিক হয়ে, কত কথাই না মনে পড়লো। ছবিগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম আর ভাবছিলাম সেই সব দিনগুলি। শফি ভাই প্রায়শই আমার কাছে অথবা জার্মানির প্রবাসী হাবিব বাবুল ভাইয়ের নিকট লেখা বা নিউজ পাঠিয়ে দেন ( অবশ্য আমরাই পাঠাতে জোরাজুরি করি ) শুদ্ধস্বর পত্রিকার জন্য । তবে আজকের পাঠানো কেবলমাত্র ছবি দেখেই ( কোনো লেখা ছিলো না সাথে ) শফি ভাইকে লিখে পাঠালাম , ছবি পেলাম কিন্তু কোনো লেখা তো সাথে নেই ! সাথে সাথেই শফি ভাই ফোন কল করলেন, যা বললেন সেটা কস্টের । ফোনে সরাসরি বললেন, সার্বিকভাবে মন ভালো নেই। আজকের এই দিনগুলোর কথা স্বরণ হলে, রাজনীতির হালচাল, এইসব নিয়েই মনোক্ষুন্ন বলেই মনে হলো। শফি ভাই শুধু বললেন, ছবিগুলো দিলাম, আবার দেখার জন্য, স্মৃতির পাতায় ক্ষঞ্চিত আনেক কথাই মনে আসে, তাই পাঠালাম, বেশ। শফি ভাই অবশ্য টেলিফোন রাখার সময় মনে হলো বেশ আক্ষেপ নিয়েই শুধু বললেন, উনার নিজের উপরেই নিজের রাগ হয়, আর কিছু বললেন না। গাড়িতে ছিলেন বলে আমার কাছে মনে হলো, হয়তো বা কোথাও যাচ্ছেন, আমি আর কথা বাড়ালাম না।

বারো মাসের বছর, মাত্র ৩৬৫ দিন। যুদ্ধ জয়ী স্বাধীন দেশ, যুদ্ধের সময়কার দিন থেকে বর্তমান পর্যন্ত ক্ষমতার পালাবদলে কত কাহিনীই না এই দেশে ঘটে গেছে এবং ঘটছে প্রতিনিয়তই । মাঝে ছিলো ভয়ঙ্কর সেই সব স্বৈরাচারের পট। ৩৬৫ দিনের প্রায় প্রতিটি দিনেই দেশের ইতিহাসে বিশেষ কোনো দিন চলেই আসে। ফলে যা লক্ষণীয় হয়, একটি ঘটনার ইতিহাস ভিন্ন আরেকটি ইতিহাসকে একই দিনে অনেকটাই চাপা দিয়ে দেয়। ঘটনার পরিপ্রেক্ষিতে সময়কাল অনুযায়ীই সব মূল্যায়ন হয় এবং যা স্বাভাবিকও বটে। বাংলাদেশের ইতিহাসের সবচাইতে বড় ইতিহাস এই ডিসেম্বর মাস, বিজয়ের মাস। আজকের এই ২ ডিসেম্বরে ৭১ এ কত ঘটনাই না ঘটেছিলো, যার অনেক কিছুই আমরা হয়তো এখনো ইতিহাসের খাতায় পাইনি।   স্বাভাবিক কারণেই ডিসেম্বর মাস এলেই আমরা বিজয়ের উৎসবে মাতি এবং ইতিহাসের কারণেই সেটা প্রয়োজন। কেননা ৭১ এর ইতিহাসই আমাদেরকে সম্মিলিতভাবে স্বরণ করিয়ে দেয় স্বাধীন দেশের কথা, স্বাধীন দেশের ইতিহাস । তবে এই ডিসেম্বরেও স্বাধীন দেশের কিছু ইতিহাস ভুলবার নয়।

কিছু কিছু দিন আছে যা আমরা নানানভাবেই স্বরণ করি। ঘৃণা/ভালোবাসা / পাওয়া- না পাওয়ার হিসেবের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। কালো দিবস/ শোক দিবস/ স্বাধীনতা দিবস/ বিজয় দিবস সেইগুলোকে সামনে রেখে আমরা অনেক পেছনের বছরগুলোতে ফিরে তাকাই এবং ইতিহাসের কারণেই নিখুঁত পোস্টমর্টেম করে দেখার চেষ্টা করি, আসলে কি ঘটেছিলো। আমরা কি করেছিলাম, কি চেয়েছিলাম, এবং কি পেয়েছিলাম। সেই প্রেক্ষাপটেই এই বিজয় মাসেও স্বাধীন দেশের ইতিহাসে নিচের ছবি গুলো সে কথা বলে।

20191202_095340.jpg

সবার জানা ইতিহাস, এই স্বাধীন দেশ যেখানে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে, একটি রক্তক্ষয়ী যুদ্ধের  মধ্যে দিয়ে বিজয় এনেছিলো, সেই স্বাধীন দেশেই ১৯৮২ সালের ২৪ সে মার্চ রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার সরকারকে হঠিয়ে তত্কালীন সেনাবাহিনীর চিপ অব স্টাফ লে: জেনারেল এরশাদ বিসমিল্লা বলে নিজেকে গদিনশিন করে। আবার পরবর্তীতে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর দিনে সেই কুখ্যাত স্বৈরাচার সামরিক সরকার এরশাদ ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। লক্ষণীয় যে , যুদ্ধ জয়ী স্বাধীন দেশে মার্চ মাস ও ডিসেম্বর মাস বিশেষ ইতিহাসের মাস। আর সেই স্বাধীন দেশেই স্বৈরাচার এরশাদের স্বৈরাচারী শাসনের ইতিহাসের উথান ও পতন ক্রমাগতভাবে মার্চ এবং ডিসেম্বর মাস! স্বাধীন দেশের নিয়তির কি অবহেলা আর খেলা ।

ছবির কথা বলতে গিয়েই অনেক কথাই বলা হয়ে গেলো। যদিও অনেক বলার ইচ্ছাকে নিবৃত্ত করলাম ছোট্ট করে শফি ভাইয়ের পাঠানো ছবিগুলোর কথা বলার জন্য । লক্ষণীয় যে, এই সবগুলো ছবিই ২৭ নভেম্বর ৯০ থেকে ৬ ডিসেম্বরের ৯০ সালের। শামছুল আলম খান মিলন, ২৭ সে নভেম্বর ৯০ সালে আনুমানিক সকাল ১০: ৩০ ঘটিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে গ্রন্থাগারের কোণায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। ডাঃ মিলনের শহীদ হবার পরেই স্বৈরাচার বিরোধী আন্দলোনে অগ্নিস্ফুলিঙ্গের মতো আরো তীব্র হয়ে জ্বলে উঠে। আর সেই ২৭ নভেম্বর ৯০ থেকে আর মাত্র কয়েকদিন পরেই এরশাদ তাঁর ৯ বছরের দূর্ণীতি আর দুঃশাসন থেকে ৬ ডিসেম্বর ৯০ এ ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। অনেক তরুণ/যুবক, ছাত্র জনতা আর গণমানুষের জীবন ত্যাগের মধ্যে দিয়েই বহুদিনের কাঙ্খিত সেই ৯০ এর আরেক গণতান্ত্রিক বিজয় ছিলো ৬ ডিসেম্বর । ছবিগুলো সেই ইতিহাসের সাক্ষী, সেই দুঃসময়র সাক্ষী, সেই সব দিনকাল, ছবি অনেক কথা বলে। হ্যাঁ, ছবি নিজে কথা বলে না, তবে ছবিগুলো কথা বলায়। স্মৃতির খাতায় বারবার আঘাত হানে, শত প্রশ্ন জাগে, শত আক্ষেপ সামনে আসে, শত ভাবনা মাথায় খেলে। শফি ভাই এই ভোরে ছবিগুলো পাঠিয়েছেন কোনো ক্যাপশন ছাড়া, কোনো লেখা ছাড়া, কোনো কিছু বলা ছাড়া । সাথে শুধু বলেছেন, মন ভারাক্রান্ত, নিজের উপরেই নিজের ক্ষোভের কথা। ছবিগুলো দেখে শফি ভাইকে বুঝতে আর কিছু কি বাঁকি থাকে? ধন্যবাদ শফি ভাই এবং বিজয় দিবসে সকলের প্রতি শুভেচ্ছা ।

20190210_195317

বুলবুল তালুকদার

সহকারী সম্পাদক, শুদ্ধস্বর ডট কম

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.