মেঘনায় ট্রলার ডুবে ২৪ জেলে নিখোঁজ, আটজনকে জীবিত উদ্ধার

ভোলায় ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে মেঘনা নদীতে ২৪ জন জেলে নিয়ে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ১৬ জেলে।

ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের মেঘনা নদীতে রোববার দুপুরে এ ঘটনা ঘটে। তবে নিখোঁজ ও উদ্ধার হওয়া জেলেদের নাম পাওয়া যায়নি।

ভোলার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রতন চন্দ্র শীল তথ্য নিশ্চিত করে জানান, ভোলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের জামাল মাঝির নেতৃত্বে ২৪ জন জেলে চাঁদপুর জেলার মৎস্য আড়তে ইলিশ মাছ বিক্রি করে রোববার চরফ্যাশনের উদ্দেশ্যে রওনা হন। দুপুরের দিকে ভোলা সদরের ইলিশা মেঘনা নদীতে এলে ঘূর্ণিঝড়ের প্রভাবে মেঘনা নদী উত্তাল থাকায় ট্রলারটি ডুবে যায়। ওই সময় ৮ জেলে উদ্ধার হলেও ১৬ জন নিখোঁজ রয়েছেন।

ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য পুলিশ মেঘনা নদী নেমেছে। সন্ধান চলছে।

শুদ্ধস্বর/আকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.