জাপানে আনুষ্ঠানিকভাবে সিংহাসনে আরোহণ করলেন সম্রাট নারুহিতো

জাপানে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সিংহাসনে আরোহণ করছেনে সম্রাট নারুহিতো (৫৯)। চলতি বছরের মে মাসে নারুহিতোর বাবা সাবেক সম্রাট আকিহিতো অসুস্থতার কারণে সিংহাসন ত্যাগ করেন। উত্তরাধিকার সূত্রে তখন থেকেই সম্রাট হিসেবে নারুহিতো সিংহাসনে বসলেও ঐতিহ্যগত অনুষ্ঠান বাকি ছিল। মঙ্গলবার সম্রাটের অভিষেক অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

টোকিওর রাজপ্রাসাদে আয়োজিত এ অনুষ্ঠানে সম্রাটের পরনে ছিল হলুদ-কমলা রঙ্গের ঐতিহ্যগত পোশাক। সম্রাটের সঙ্গে ছিলেন সম্রাজ্ঞী মাসাকো। অনুষ্ঠানের শুরুতে সম্রাট ৬ দশমিক ৫ মিটার উঁচু এক সিংহাসনে আরোহণ করেন সম্রাট। এরপর এক আনুষ্ঠানিক ঘোষণা বাক্য পাঠ করেন। পরে একাধিক ঐহিত্যগত অনুষ্ঠানের পর নারুহিতোর সিংহাসনে আরোহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

সম্রাটের অভিষেক অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ, যুক্তরাষ্ট্রের প্রিন্স চার্লসসহ বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জাপানের প্রধানমন্ত্রী শিন জো অ্যাবে অভিষিক্ত সম্রাট এবং সম্রাজ্ঞীকে অভিনন্দন জানিয়েছেন। তাছাড়া অনুষ্ঠানের অতিথিদের সম্মানার্থে রাতের খাবারের আয়োজন করেছেন।

শুদ্ধস্বর/আইপি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.