আজ ঢাকায় জাতীয় প্রেস ক্লাবেের সামনে বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে নাগরিক যুব ঐক্য আয়োজিত মানববন্ধনে নাগরিক ঐক্যের আহ্বায়ক এবং ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন ক্ষমতাসীন দলের সন্ত্রাস এখন চরম সীমায় পৌঁছে গেছে , বুয়েটের ছাত্ররা সহ সারাদেশের ছাত্র সমাজ তা রুখে দাঁড়িয়েছে তাই সরকার বাধ্য হয়ে ছাত্রলীগের বিচারের ঘোষণা দিয়েছে , তিনি এইসব সন্ত্রাসীদের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রেখে সারা দেশে তা রুখে দেয়ার আহব্বান জানান , এর আগে দুপরে এক ভিডিও বার্তায় মান্না ১৩ই অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিবাদ সভা এবং শোক মিছিলে যোগদানের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন , দেশের মানুষকে এবং ছাত্রদের সন্ত্রাসীদের হাত থেকে রক্ষার জন্য আন্দোলন ছাড়া বিকল্প নেই ।
আজকের যুব ঐক্যের মানব্বন্ধনে আরও বক্তব্য রাখেন । রাখেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য মমিনুল ইসলাম, শহিদুল্লাহ কায়সার, আনিসুর রহমান খসরু ,শিউলি সুলতানা , ডা.জাহিদুর রহমান। যুব ঐক্যের হাছান কবির, খলিলুর রহমান।স্বপ্না আক্তার। নাগরিক ছাত্র ঐক্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র ঐক্যের আহ্বায়ক সাকিব আনোয়ার , মনি।
শুদ্ধস্বর/এইচ বি

