ঢাকায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছে দুই শিশু

ঢাকায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছে দুই শিশু। আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রিফাত  ও ইউনাইটেড হাসপাতালে মেহরাজ হাসান নামে দুই শিশুর মৃত্যু হয়।

রিফাতের পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ করেই শিশু রিফাত জ্বরে আক্রান্ত হলে একটি বেসরকারি মেডিকেলে চিকিৎসা করানো হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাত ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় তাকে। রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়। এই নিয়ে ঢামেক হাসপাতালে ২২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। রিফাতের বাবার নাম খোরশেদ আলী। তাদের গ্রামের বাড়ি জামালপুরে।

এদিকে, আজ সকাল ৯টার দিকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে মারা যায় শিশু মেহরাজ হাসান (৮)। ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।

শুদ্ধস্বর/বিটি

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.